মিজানুর রহমান আজহারী (২৬ জানুয়ারি ১৯৯০) একজন বাংলাদেশি ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তিনি হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন।