ইসলামী জ্ঞানে উসূলের ধারা

Original price was: ₹220.00.Current price is: ₹154.00.

প্রখ্যাত দার্শনিক ও আন্দালুসিয়ার চীফ জাস্টিস ইবনে রুশদ এর ভাষায়, উসূল হল মিস্তারা বা স্কেল এর মতো। একজন স্থাপত্যবিদ স্কেল ছাড়া যেমন দালান নির্মাণ করতে পারে না, তেমনিভাবে একজন আলেমের কাছেও যদি উসুল না থাকে তাহলে তিনি দ্বীনকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন না। আমরা সকলেই জানি, ইসলাম আত্মপ্রকাশের পর ১০০ থেকে ১৫০ বছরের মধ্যে অনেক বড় বড় সমস্যা মুসলমানদের সামনে এসে দাঁড়ায়। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল, জ্ঞানের ব্যবস্থাপনা (Management of Knowledge)। জ্ঞানের বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করা ছিল তৎকালীন আলেমদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ওহীডিত্তিক জ্ঞান যদি একটি উসুলের মধ্য দিয়ে বুঝা বা পরিচালনা করা না যায়, তাহলে সেটা মুসলমানদের মধ্যে ঐক্যের পরিবর্তে অনৈক্যের জন্ম দেয়। উসূলকে অনুসরণ না করার কারণে প্রথমে ইখতিলাফ বা মতপার্থক্যের সৃষ্টি হয়। সময়ের পরিবর্তনে সে মতপার্থক্য থেকেই বিভিন্ন ফিরকা বা দলের উৎপত্তি হয়।

আমাদের বর্তমান অবস্থা উপরোক্ত অবস্থা থেকে ভিন্ন নয়। আজ আমাদের মধ্যে পর্যাপ্ত জ্ঞানী ব্যক্তি রয়েছেন, কিন্তু উসুলকে অনুসরণ না করার কারণে তাদের জ্ঞান এক ভয়াবহ সংকটের জন্ম দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে ইলমুল উসূলকে নতুন করে পাঠ করা প্রয়োজন। উসুলকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে না রেখে সার্বজনীন করা এখন সময়ের দাবী।

  • ISBN: 9789849495130
  • Book Author: বুরহান উদ্দিন আজাদ
  • Pages: 167
  • Binding: হার্ড কভার
  • Edition: ১ম প্রকাশ, ২০১৯
  • Language: বাংলা
  • Publisher: মক্তব প্রকাশন
  Ask a Question

“অসাধারণ একটি বই। গণিতের সূত্রের মতো। আমরা যেমন ডিফারেন্সিয়েশন ও ইন্টিগ্রেশনের সূত্রসমূহকে স্ট্যান্ডার্ড ধরে সমস্যা সমাধান করি। Squeeze theorem, Mean Value Theorem যেভাবে সমাধান বের করতে সহায়তা করে ঠিক সেভাবেই এই বইটি বর্তমান সময়কার হাজারো প্রশ্নের জবাব দিয়ে দেবে আপনার অজান্তেই। আপনাকে শুধু সূত্রের সাথে হাটতে হবে, সেই সাথে নিজের বুদ্ধি বিবেককে একটু খাটাতে হবে, আকলের দরজাকে উন্মুক্ত করে দিতে হবে। সূর্যের আলো সর্বদা থাকবে, শুধু আমাদেরকে চোখ মেলে তাকাতে হবে। তা নাহলে সূর্যের রশ্মির তাপই শুধু অনুভব করব, অথচ এর ফোটনের মাধ্যমে যে হাজারো মেগাপিক্সেলের একটি চোখ সঞ্চালিত হতে পারে সে সম্পর্কে বেখবর থেকে যেতে হবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামী জ্ঞানে উসূলের ধারা”

Your email address will not be published. Required fields are marked *

General Inquiries

There are no inquiries yet.