₹600.00Original price was: ₹600.00.₹420.00Current price is: ₹420.00.
“এত দেখতে হবে না। রাতের অন্ধকারে এখানে এসেছেন, লোকে জানলে কী হবে ভাবতে পারছেন? দেখে ফেললে প্রচুর মার খেতে হবে কিন্তু!” “আমি নির্দ্বিধায় সেই মার নিতে রাজি। আপনাকে দেখার অপরাধে ফাঁসি হলে, আমি গলা পেতে নেব সেই দড়ি। তবুও আপনাকে দেখার লোভ ছাড়তে পারব না।” “আমি নির্দ্বিধায় সেই মার নিতে রাজি। আপনাকে দেখার অপরাধে ফাঁসি হলে, আমি গলা পেতে নেব সেই দড়ি। তবুও আপনাকে দেখার লোভ ছাড়তে পারব না।” “নামুক ভূত, কিংবা কপালে শনি আসুক। আপনি বললে, আমি মরতে রাজি এক্ষুনি, এক্ষুনিই।”
এই উপন্যাসের শুরু নোঙরগাঁ গ্রাম থেকে। নব্বই দশকের জীবনের গল্প নিয়ে তৈরি পটভূমিতে উপন্যাসের গল্পে যেন তখনকার গ্রামবাংলার এক সুর। তখনকার ঐতিহ্যগত কিসসা, সামাজিক-রাজনৈতিক জীবন এবং ভাবাবেগে সংস্কার নামক টানাপোড়েন এর এক আখ্যান যেন কোথাও একটা বয়ে চলে। কোথাও একটা পটভূমিতে যেন তার প্রেক্ষাপট নিয়েই চরিত্রগুলোর মধ্যে অনুভূতি নামক আবেগ ভেসে বেড়ায়। অদ্ভুত অন্যরকম এই পটভূমিতে তাই গ্রামের তখনকার সময়ের জীবন, জীবনের গল্প এবং বিভিন্ন পরিস্থিতি চলে আসে। এই উপন্যাসের প্রেক্ষাপটে যেন তাই কোথাও একটা রাতের অন্ধকারের মতো নিঃসঙ্গতা এবং বিষণ্ণতা একই দলভুক্ত হয়ে যেন হেঁটেচলে বেড়ায়। এত অসাধারণ ভাবে নব্বই দশকের জীবনের সাথে প্রেক্ষাপট অনুযায়ী দৃশ্যপটগুলো বয়ে গিয়েছে যে কিছু কিছু জায়গায় ভীষণ ভালো লাগা এক অনুভূতি তৈরি হয়েছে। যার অনুভব যেন পুরোটা উপন্যাস জুড়ে বয়ে রেখেছিল আমাকে। সামাজিক সংস্কার এবং কিছু ভাবাবেগে মূল্যায়ন, জীবনের সমান্তরালে টানাপোড়েন, কষ্ট এবং সুখ যেন একই মুদ্রার এপিঠওপিঠ হয়ে বিরাজ করে রেখে দিয়ে যায় জীবনের সবকিছু।
Reviews
There are no reviews yet.