“ডাক্তার সাহেব!
মনাকাশে মেঘ জমেছে। তুমি তাকালেই বর্ষণ হবে। একবার তাকাবে কি? স্বীয় মনের একাকিত্বে, অনুভূতি বেচারা শোক করেছে। একবার সন্ধি ঘটাবে কি? ভালো তো বাসো না। তা না-হয় না-ই বাসলে, মিছেতে একবার ‘ভালোবাসি’ বলবে কি?
তুমি আখ্যাত প্রিয় অসুখে জর্জরিত এ-মন। তোমার অ-প্রিয় সঞ্জীবনী হতে দেবে কি?”
হৃদ পড়ল। একবার, দু’বার.. শেষে অসংখ্যবার। অতঃপর আবেশিত মন স্বাভাবিক হতেই সে ত্বরিতে কল দিলো সাঁঝকে। সাঁঝ কল রিসিভ করল সময় নিয়ে। বড়ো করে সালাম দিয়ে বলল, “মি. জামাইজান! খবর-বার্তা বলুন। সব ঠিকঠাক?”






Reviews
There are no reviews yet.